উদ্দীপকে 'ক' দেশের সংস্কার আইনের মধ্যে যুক্তরাজ্যের কোন সংস্কার আইনের ইঙ্গিত পাওয়া যায় তার পরিচয় বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' দেশের সংস্কার আইনের মধ্যে যুক্তরাজ্যের ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনের ইঙ্গিত পাওয়া যায়। নিচে পরিচয় বর্ণনা করা হলো-ইংল্যান্ডের ক্রমবর্ধমান দারিদ্র্য সমস্যা মোকাবিলার উদ্দেশ্যে সুষ্ঠু ও কল্যাণমুখী সমাধানের জন্য পূর্বোক্ত দরিদ্র আইনগুলোর সংস্কার সাধনে পদক্ষেপ গ্রহণ আবশ্যক হয়ে পড়ে। ফলে ১৮৩২ সালে পার্লামেন্টের এ অনুমতিক্রমে অর্থনীতিবিদ প্রফেসর এন. ডব্লিউ সিনিয়রকে সভাপতি এবং এডউইন চ্যাডউইককে সেক্রেটারি করে ৯ সদস্যের একটি রাজকীয় কমিশন গঠন করা হয়। এই কমিশন দুই বছর যাবত গবেষণা ও পর্যালোচনার পর ১৮৩৪ সালে সুপারিশমালা পেশ করে। এ সুপারিশের ভিত্তিতে দরিদ্র সংস্কার আইন-১৮৩৪ পাস করা হয়।উদ্দীপকের সংস্কারধর্মী আইনের সাথে ইংল্যান্ডের ১৮৩৪ সালের সংস্কার আইনটির সাদৃশ্য সুস্পষ্ট। তাই বলা যায়, উদ্দীপকে দরিদ্র সংস্কার আইন-১৮৩৪ এর প্রতি ইঙ্গিত পাওয়া যায়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' দেশের সংস্কার আইনের মধ্যে যুক্তরাজ্যের কোন সংস্কার আইন…
উদ্দীপক
Rajshahi, chittagong, barisal, dinajpur, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর