উদ্দীপকে অজয় রায়ের আন্দোলন ভারতীয় উপমহাদেশের কোন সমাজ সংস্কার আন্দোলন কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অজয় রায়ের আন্দোলন ভারতীয় উপমহাদেশের সতীদাহ প্রথা বিলোপ আন্দোলনকে নির্দেশ করে। ধর্মের দোহাই দিয়ে স্বামীর সাথে নরকবাসের ভয় দেখিয়ে বিধবা পত্নীকে জোর করে স্বামীর চিতায় জীবন্ত দাহ করার প্রথাই হলো সতীদাহ প্রথা। এটি ছিল মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি নিষ্ঠুর ও অমানবিক প্রথা। সতীদাহের নামে দড়ি দিয়ে বেঁধে, বিধবার অসহায় আর্তনাদকে ঢাক-ঢোল এবং দর্শকদের উল্লসিত চিৎকারে নিমগ্ন করে পৈশাচিক পদ্ধতিতে নারী হত্যা অনুষ্ঠিত হতো। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এ আন্দোলনের ফলে ১৮২৯ সালের ৪ ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিংক সতীদাহ প্রথা উচ্ছেদ আইন প্রবর্তন করেন এবং একে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেন। উদ্দীপকে দেখা যায়, ঢোল আর বাদ্যের তালে তালে ধাক্কা দিয়ে একটি মেয়েকে এগিয়ে নেওয়া হচ্ছে। তার স্বামী অমর চক্রবর্তী কিছুক্ষণ আগে মারা যাওয়ায় মেয়েটিকে স্বামীর সাথে সহমরণে যেতে হবে। কিন্তু উদ্দীপকের অজয় রায় এই নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। ফলে ১৮২৯ সালে এ অমানবিক প্রথা নিরোধ আইন পাস হয়। উদ্দীপকের অজয় রায়ের আন্দোলন ভারতীয় উপমহাদেশের সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলনকেই ইঙ্গিত করছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অজয় রায়ের আন্দোলন ভারতীয় উপমহাদেশের কোন সমাজ সংস্কার আন…
উদ্দীপক
Dhaka, rajshahi, comilla, barisal, dinajpur, mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর