উদ্দীপকে ইঙ্গিতকৃত আন্দোলনের প্রভাব আলোচনা কর।
উত্তর: উদ্দীপক ইঙ্গিতকৃত সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলনের প্রভাব অপরিসীম। মধ্যযুগে হিন্দু সমাজে সতীদাহ প্রথা নামক একটি নিষ্ঠুর প্রথা প্রচলিত ছিল। এতে সতীদাহ বলতে স্বামীর মৃত্যুর পর তার সাথে স্ত্রীকে একই চিতায় জীবন্ত দাহ করাকে বোঝায়। উনিশ শতকের শুরুর দিকে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে এ প্রথার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠে এবং তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড উইলিয়াম বেন্টিংক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। উদ্দীপকের অজয় রায়ের আন্দোলনটি সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলনেরই অনুরূপ। সতীদাহ ছিল একটি অত্যন্ত অমানবিক ও নিষ্ঠুর প্রথা। মূলত তৎকালীন হিন্দু পুরোহিত ও সমাজপতিরাই সতীদাহ প্রথা ব্যবস্থাকে সচল রেখেছিলেন। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে সতীদাহে মৃত্যুর হার ব্যাপক আকারে বৃদ্ধি পায়। এ সময়ে ধর্মের দোহাই দিয়ে ১৮১৫ থেকে ১৮২৮ সাল পর্যন্ত শুধু বাংলায় ৮,১৩৪ টি সতীদাহ ঘটে। এ সময়ই রাজা রামমোহন রায় এই নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন, যা সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলন নামে পরিচিত। তার অক্লান্ত পরিশ্রমের ফলে ১৮২৯ সালের ৪ ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিংক সতীদাহ প্রথা উচ্ছেদ আইন প্রবর্তন করেন এবং একে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেন। মূলত সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলনের ফলে তৎকালীন হিন্দু বিধবারা এ কুৎসিত প্রথার হাত থেকে পরিত্রাণ লাভ করে। পাশাপাশি গোঁড়া হিন্দুদের সতীদাহ প্রথার পেছনে যে ধর্মীয় কুসংস্কার প্রচলিত ছিল তা দূর হয়। সমাজের মানুষের মধ্যে সচেতনতা ও বিবেকবোধ জাগ্রত হয়। সেই সাথে হিন্দু সমাজে বিধবা নারীর বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হয় এবং নারীদের মর্যাদা বৃদ্ধি পায়। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত সতীদাহ উচ্ছেদ আন্দোলন সমাজে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলেছিল।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত আন্দোলনের প্রভাব আলোচনা কর।
উদ্দীপক
Dhaka, rajshahi, comilla, barisal, dinajpur, mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর