উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে কিভাবে সমাজে সুষম বন্টনের পরিবেশ সৃষ্টি হতে পারে? আলোচনা কর।
উত্তর: উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের সুষম বন্টনের পরিবেশ সৃষ্টি হতে পারে। নিচে তা ব্যাখ্যা করা হলো ; ইসলামী সমাজ ব্যবস্থা সমাজ কল্যাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাকাত অন্যতম। সামাজিক সাম্য প্রতিষ্ঠান উত্তম পন্থা হলো যাকাতভিত্তিক অর্থব্যবস্থা। যাকাত ব্যবস্থার অর্থনৈতিক ক্ষেত্রে প্রাপ্ত সম্পদ ও সুযোগ-সুবিধা সুষম বন্টনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এতে সমাজের লোকদের হাতে সম্পদের কুক্ষিগত হতে পারে না। যাকাত সমাজে অসহায়, বঞ্চিত ও নিঃস্ব শ্রেণীর মানুষের কল্যাণে সম্পদশালীদের সচেতন করে তোলে। উদ্দীপাকে ফাতেমা জেসমিন একজন সম্পদশালী এই ধার্মিক মহিলা। তিনি প্রতি বছর রমজান মাসে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র, অভাবগ্রস্ত ও ঋণগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করেন। তার বিশ্বাস এর মাধ্যমে সমাজের সম্পদ ও সুযোগ সুবিধা সুষম বন্টনের পরিবেশ সৃষ্টি করে। যেকোনো রাষ্ট্রের যাকাত ব্যবস্থা চালু থাকলে স্বাভাবিকভাবে মানুষের জমানো থাকা অলস ভাবে পেলে না রেখে ব্যবসা-বাণিজ্য শিল্প কারখানা বিনিয়োগ হবে। এতে সমাজে বহুমুখী অর্থনৈতিক উন্নয়নে পরিবেশ সৃষ্টি হবে। আর সমাজে এর মাধ্যমে সুষম বন্টনের পরিবেশে তৈরি হবে। ইসলামি বিধান মোতাবেক কে পরিকল্পিত উপায়ে যাকাত সংগ্রহ এবং বিনিয়োগের মাধ্যমে সমাজের দরিদ্র শ্রেণীকে আর্থিক দিক দিয়ে প্রতিষ্ঠিত করা হয়। যাকাতের মাধ্যমে সমাজের সার্বিক কল্যাণ সাধন সম্ভব হয়। সুতরাং বলা যায় যে, ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে সমাজের সুষম বন্টনের পরিবেশ সৃষ্টিতে যাকাতের ভূমিকা অপরিহার্য।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে কিভাবে সমাজে সুষম বন্টনের পরিবেশ সৃষ্টি হ…
উদ্দীপক
Dhaka, rajshahi, comilla, barisal, dinajpur, mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর