উদ্দীপকে সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতির ইঙ্গিত রয়েছে?ব্যাখ্যা কর।
উত্তর: . উদ্দীপকে সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি তথা ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির প্রতি ইঙ্গিত রয়েছে। ব্যাখ্যা করা হলো-সমাজের ক্ষুদ্রতম একক ব্যক্তিকে নিয়ে কাজ করে ব্যক্তি সমাজকর্ম। ব্যক্তি হিসেবে মাদকাসক্ত রফিকের সমস্যা সমাধানেও মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র মূলত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ ঘটাবে। ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি, যা সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত প্রতিভা, দক্ষতা ও ক্ষমতার বিকাশ সাধন করে নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ব্যক্তিকে এমনভাবে তাবলম্বী করে তোলে যাতে ব্যক্তি নিজেই নিজের সমস্যার কার্যকর মোকাবিলা করে সুষ্ঠ ও যথাযথভাবে সামাজিক ভূমিকা পালন করতে রকম হয়। উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের প্রথম ধাপ মনোসামাজিক অনুধ্যানে রফিক ও তার অভিভাবকের কাছ থেকে প্রযোজনীয় তথ্য সংগ্রহ করা হয় এবং সেই অনুযায়ী সহায়তা করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত পদ্ধতিটি হলো ব্যক্তি সমাজকর্ম।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতির ইঙ্গিত রয়েছে?ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi, chittagong, barisal, dinajpur, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর