উদ্দীপকে উক্ত পদ্ধতির সকল উপাদানের প্রতিফলন ঘটেছে- বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: . উদ্দীপকে রফিকের সমস্যা সংশ্লিষ্ট বর্ণনায় ব্যক্তি সমাজকর্মের প্রত্যকটি উপাদানের প্রতিফলন ঘটেছে। বিশ্লেষণপূর্বক মতামত দেওয়া হলো-ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির মোট ৫টি উপাদান রয়েছে, যা এইচ এইচ পার্লম্যান একটি বাক্যের মধ্যে নিয়ে এসেছেন। বাকাটি- A Person with a Problem comes 10 Place where a Professional representative helps him by a given Process, ব্যক্তি সমাজকর্মের পাঁচটি উপাদানই আমরা বর্ণনায় দেখতে পাই। প্রথম উপাদান হলো সমস্যাগ্রস্ত ব্যক্তি। রফিক এখানে ব্যাক্তি। দ্বিতীয় উপাদান হলো সমস্যা। রফিকের সমস্যাটি হলো মাদকাসক্তি, যা তার জীবযাপনকে ব্যহত করে। তৃতীয় উপাদান হলো স্থান তথা প্রতিষ্ঠান। রফিককে তার অভিভাবক নবদিগন্ত মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করেছেন। এ কেন্দ্রটি হলো স্থান বা প্রতিষ্ঠান, যেখানে সমাজকর্মের সেবা দেওয়া হয়। চতুর্থ, উপাদান হলো পেশাদার প্রতিনিধি অথবা সমাজকর্মী। রফিকের সমস্যা সমাধানে সচেষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আকবর সাহেব হলেন পেশাদার কর্মী। পঞ্চম উপাদান হলো প্রক্রিয়া বা রফিকের সমস্যা সমাধানের অনুসৃত পন্থা। এখানে রফিক ও তার অভিভাবক থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সমাধান ও মূল্যায়নের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। তাই বলা যায় যে, উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের প্রতিটি উপাদানই প্রতিফলিত হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উক্ত পদ্ধতির সকল উপাদানের প্রতিফলন ঘটেছে- বিশ্লেষণপূর্বক ম…
উদ্দীপক
Rajshahi, chittagong, barisal, dinajpur, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর