উদ্দীপকের সাথে কোন সমাজ সংস্কার আন্দোলনের মিল রয়েছে? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের সাথে হিন্দু বিধবা বিবাহ সমাজ সংস্কার আন্দোলনের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হল: তৎকালীন হিন্দু সমাজে বিধবা মহিলাদের দ্বিতীয় বিবাহের নিয়ম ছিল না। একই সাথে সতীদাহ প্রথা ও বন্ধ হয়ে যাওয়ায় হিন্দু বিধবা মহিলাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছিল। কেননা তৎকালীন সময়ে বাল্যবিবাহের প্রচলন ছিল। বাল্যবিবাহের কারণে মহিলারা অল্প বয়সে স্বামী হারিয়ে বিধবা হতেন। ফলে বিধবা মহিলারা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করতেন। বিধবাদের এই করুণ অবস্থা দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করার জন্য আন্দোলন গড়ে তোলেন। পরবর্তীতে ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন প্রণয়ন হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে ও তার ছেলের সাথে একজন বিধবার বিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। উদ্দীপকে বিনোদ রায় একজন সচেতন ব্যক্তি। তার সমাজে বিধবা বিবাহ নিয়ে প্রচলিত বিধিকে তিনি সমালোচনা করেন। তাই তিনি তার ছেলেকে একজন বিধবার সাথে বিয়ে দেন। যা সমাজের জন্য একটি দৃষ্টান্ত। তাই বলা যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বিনোদ রায় ও নিজের ছেলেকে একজন বিধবার সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে সমাজের প্রচলিত বিধির বিরুদ্ধে আন্দোলন করার কারণে উদ্দীপকের সাথে হিন্দু বিধবা বিবাহ সমাজ সংস্কার আন্দোলনের মিল রয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে কোন সমাজ সংস্কার আন্দোলনের মিল রয়েছে? ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Dhaka, jessore, comilla, chittagong, sylhet, dinajpur, mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর