উক্ত প্রতিষ্ঠানটির গুরুত্ব আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি হচ্ছে এতিমখানা। নিম্নে এতিমখানার গুরুত্ব আলোচনা করা হলো : সমাজকল্যাণ প্রতিষ্ঠান গুলোর মধ্যে এতিমখানা অন্যতম। যে প্রতিষ্ঠানে পিতৃমাতৃহীন, অনাথ, দুস্থ অপ্রাপ্তবয়স্ক শিশুদের লালন পালন ও শিক্ষা প্রদানের মাধ্যমে গড়ে তোলা হয় তাকে এতিমখানা বলে। এতিমখানার মাধ্যমে একটি অসহায় শিশুর মৌলিক অধিকার নিশ্চিত হয়। একটি শিশু যথাযথভাবে বেড়ে ওঠার সুযোগ পায়। ফলে সে এক দিকে যেমন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে অন্যদিকে দেশের ও সমাজের জন্য অবদান রাখতে পারে। এছাড়াও এতিমখানা শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করে থাকে। যা শিশুদের ব্যক্তিত্ব ও চরিত্র গঠনের সাহায্য করে। এছাড়াও তারা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সহায়তা করে। বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করে। এছাড়াও তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হয়। সর্বোপরি বলা যায় এতিমখানা একটি অসহায় শিশুকে দক্ষ জনশক্তি ও শিক্ষিত নাগরিক রূপান্তর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উক্ত প্রতিষ্ঠানটির গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
Dhaka, jessore, comilla, chittagong, sylhet, dinajpur, mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর