উক্ত পদ্ধতির সমস্যা সমাধান প্রক্রিয়া যথাযথ অনুসরণের মাধ্যমে সমস্যা সমাধান দ্রুততর হয় - বিশ্লেষণ কর।
উত্তর: ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি যথাযথ অনুসরণের মাধ্যমে সমস্যা সমাধান দ্রুততর হয় - নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : ব্যক্তি সমাজকর্ম সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি। এক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক নীতিমালা ও প্রক্রিয়া ব্যবহার করে একজন ব্যক্তি কে তার সামাজিক ভূমিকা পালন সংক্রান্ত সমস্যাবলী কার্যকর ভাবে মোকাবিলা করতে সহায়তা করে। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিতে সমসাগ্রস্ত ব্যক্তি ও সমাজকর্মীর মধ্যে একটি মজবুত পেশাগত সম্পর্ক তৈরি হয়। সেটি মূলত সমস্যা সমাধানে অত্যন্ত সহায়ক। একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির মাধ্যমে দ্রুততম সময়ে কোন একটি সমস্যার সমাধান করা যায়। এক্ষেত্রে প্রথমে একজন সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে পেশাগত সম্পর্ক গড়ে তুলতে হবে। যেন তারা একে অপরকে ভালোভাবে জানতে পারেন এবং তথ্য আদান প্রদান করতে পারেন। পরবর্তীতে সমাজকর্মী সমস্যা গোত্র ব্যক্তির সাথে কথাবার্তা এবং তথ্য আদান প্রদানের মধ্য দিয়েই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবেন। যার মধ্যে দিয়ে তিনি সমস্যাটিকে সঠিকভাবে নির্ণয় করবেন এবং সেই আলোকে সমসাগ্রস্থ ব্যক্তিকে সমাধান জানাবেন। এভাবে করে অত্যন্ত অল্প সময়েই একজন সমাজকর্মী সমস্যাগ্রস্থ ব্যক্তির সমস্যার সমাধান জানাতে পারবেন। তাই বলা যায়, ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি যথাযথ অনুসরণের মাধ্যমে সমস্যা সমাধান দ্রুততর হয় উক্তিটি যথার্থ।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উক্ত পদ্ধতির সমস্যা সমাধান প্রক্রিয়া যথাযথ অনুসরণের মাধ্যমে সমস্যা…
উদ্দীপক
Dhaka, jessore, comilla, chittagong, sylhet, dinajpur, mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর