উদ্দীপকে জামালের কর্মকান্ডে অনুসৃত মূল্যবোধের পরিচয় দাও।
উত্তর: উদ্দীপকে জামালের কর্মকান্ডে অনুসৃত মূল্যবোধ হলো সমাজকর্ম মূল্যবোধ। নিম্নে তা তুলে ধরা হলো : সমাজজীবনে সকল দিককে অন্তর্ভুক্ত করে সেবা প্রদান করে থাকে সমাজকর্ম। সমাজকর্ম একটি সহায়তাকারী পেশা, যেখানে কোন সমস্যার সমাধানে এবং সে সমস্যা থেকে উন্নয়নে সমস্যাগ্রস্থ ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করা হয়। যে সকল আদর্শ ধারণা বিশ্বাস ও নীতিমালা সমাজকর্মের ভিত্তি গড়ে তুলেছে এবং সেই বৃত্তির আলোকেই সমাজকর্মের লক্ষ্য নির্ণয় এবং সামগ্রিক প্রক্রিয়া পরিচালিত হচ্ছে সেগুলো হচ্ছে সমাজকর্ম মূল্যবোধ। সমাজকর্ম অনুশীলনের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে দেশ-কাল ভেদে কিছু নিরপেক্ষ মূল্যবোধ গড়ে উঠেছে। একজন সমাজকর্মীকে তার সেবা গ্রহীতার স্বার্থ ও কল্যাণের প্রতি সবসময় সচেতন থাকতে হয়। একজন সমাজকর্মী তার দায়িত্ব পালনের সময় সমাজকর্মে নিজস্ব রীতি-নীতি ও আদর্শ অনুসরণ করেন। এই রীতিনীতিগুলো তার আচার-আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। উদ্দীপকের জামালের মধ্যেও দায়িত্ব পালনের সময় সমাজকর্মের রীতিনীতি, আদর্শ অনুসরণের বিষয়টি দেখা গিয়েছে। এছাড়াও রীতিনীতি গুলো অনুসরণের কারণে এটি তার আচার আচরণ কেউ নিয়ন্ত্রণ করে। সমাজকর্মের নীতিমালা অনুসারে ব্যক্তির মূল্য ও মর্যাদার প্রতি সম্মানের বিষয়ে বলা থাকে। উদ্দীপকেও জামাল সমস্যাগ্রস্থ ব্যক্তিদের আন্তরিকভাবে গ্রহণ করেন এবং তাদের মতের মূল্য মর্যাদা দেন। যা সমস্যা সমাধানের পথকে সহজ করে দেয়। তাই বলা যায়, উদ্দীপকে জামালের কর্মকান্ডে অনুসৃত মূল্যবোধ হলো সমাজকর্ম মূল্যবোধ।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জামালের কর্মকান্ডে অনুসৃত মূল্যবোধের পরিচয় দাও।
উদ্দীপক
Rajshahi, barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর