উদ্দীপকের রাইসুল ইসলামের দানকে কি বলা যায়, ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাইসুল ইসলামের দানকে ওয়াকফ বলা যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: ওয়াকফ আরবি শব্দ, যার অর্থ আটক। ইসলাম ধর্মানুসারে জনহিতকার কাজে সম্পত্তিদানে একটি স্থায়ী ব্যবস্থা এটি। সম্পত্তির কোন একটি অংশ দরিদ্রদের দান বা কোন উদ্দেশ্যে উৎসর্গ করাই ওয়াকফ। জনহিত কার কাজের জন্য সম্পত্তি দান, আত্মীয়-স্বজনদের কল্যাণে সম্পত্তি দান এবং ধর্মীয় কাজে সম্পত্তি ব্যয় করাই ওয়াকফ। সাধারণত ওয়াকফকৃত সম্পত্তি দ্বারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, অসহায় ও দরিদ্রদের দান, রাস্তাঘাট সংস্কার ইত্যাদি কাজে ব্যয় করা হয়। ওয়াকফ ৩ প্রকার, ওয়াকফ ই খায়রি, ওয়াকফ ই আহলি, ওয়াকফ ই লিল্লাহ। এরমধ্যে ওয়াকফ ই লিল্লাহ দ্বারা ধর্মীয় কাজে সম্পত্তি দান বুঝায়। উদ্দীপকের রাইসুল ইসলাম সম্পদশালী এবং ধর্মভীরু। তাই তিনি সম্পত্তির একটি অংশ কোন স্বত্ত্ব ছাড়াই দান করে থাকেন। তাই বলা চলে তার দান ওয়াকফ এর অন্তর্ভুক্ত। এছাড়া ও রাইসুল ইসলাম তার সম্পত্তি ধর্মীয় কাজে দান করেন, যা হচ্ছে ওয়াকফ ইতাই বলা যায়, উদ্দীপকের রাইসুল ইসলামের দানকে ওয়াকফ বলা যায়। লিল্লাহ।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের রাইসুল ইসলামের দানকে কি বলা যায়, ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi, barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর