উদ্দীপকের সাবিহা নূর এর কার্যক্রমের সাথে কোন সমাজ সংস্কারকের কার্যক্রম এর সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাবিহা নূর এর কার্যক্রমের সাথে বেগম রোকেয়ার কার্যক্রমের সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত বেগম রোকেয়া। তৎকালীন সময়েনারীদের শিক্ষার সুযোগ না থাকায় তিনি তার ভাইদের সহায়তা এবং পরবর্তীতে তার স্বামীর সহায়তায় শিক্ষা লাভ করেন। তিনি নারী শিক্ষা এবং নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। তিনি নারী শিক্ষার জন্য সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন। এছাড়াও সেই বিদ্যালয়ে ছাত্রী আনার জন্য অভিভাবকদের কাছে দিয়ে এগিয়ে বিভিন্নভাবে চেষ্টা করেন। এরই পরিপ্রেক্ষিতে বর্তমান সময়ে বাঙালি সমাজে নারীদের শিক্ষা সহ অন্যান্য সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি তিনি নারীদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে উন্নয়নের জন্য চেষ্টা করে গিয়েছেন। ইনি পশ্চাৎপদ, কুসংস্কারময় এই সমাজে নারীদের মুক্তির পথ দেখিয়েছেন। উদ্দীপকে ও সাবিহা নূরের সময়েও নারী শিক্ষার সুযোগ ছিল না। কিন্তু সাবিহা নূর সেই সুযোগের অপেক্ষায় না থেকে তার ভাই এবং স্বামীর সহায়তায় নিজের শিক্ষা অর্জন করেন। শুধু তাই নয় তিনি এই পশ্চাৎপদ সমাজে নারীদের শিক্ষার বিষয়ে সচেষ্ট হন। যার পরিপ্রেক্ষিতে তিনি নারীদের শিক্ষা লাভের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাই বলা যায়, উদ্দীপকের সাবিহা নূর এর কার্যক্রমের সাথে বেগম রোকেয়ার কার্যক্রমের সাদৃশ্য রয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাবিহা নূর এর কার্যক্রমের সাথে কোন সমাজ সংস্কারকের কার্যক…
উদ্দীপক
Rajshahi, barisal · 2022
উত্তর
উত্তর