উদ্দীপকের "রায়হানের জীবিকার অর্জনের পন্থাটি বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত" - উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের রায়ানের জীবিকা অর্জনের গ্রন্থাটি বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত— উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করা হলো : উদ্দীপকের রায়হান মানব জ্ঞানের একটি নির্দিষ্ট শাখার উচ্চ মানের জ্ঞান অর্জন করে। তিনি ব্যবহারিক প্রশিক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। আর রায়হানের এই জীবিকা নির্বাহের উপায়টি হলো পেশা। পেশাব বলতে বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট বৈশিষ্ট,দক্ষতা, নৈপণ্য এবং বিশেষ জ্ঞান সম্পন্নকে বোঝায়। জীবন ধারণের উপায় হিসেবে পেশা বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত। পেশার ক্ষেত্রে প্রয়োজন হয় সুশৃংখল জ্ঞান-ভান্ডারের। পেশাবের দিকে নির্দিষ্ট বিষয়ে দায়িত্বপালনে সক্ষম করে তোলে। জ্ঞানের পাশাপাশি পেশাদার ব্যক্তি ব্যবহারে প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হয়। পেশাগত প্রতিষ্ঠান ও সমাজের জন্য জবাবদিহিতা থাকা জরুরি। প্রত্যেক পেশা সেবাকর্মের জন্য কতিপয় নীতিমালা ও মূল্যবোধে মেনে চলতে হয়। এতে পেশাদার ব্যক্তি নিজেকে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে স্থান দেয়। এবং জীবিকানির্বাহের জন্য পন্থা হিসেবে পেশার জন্য প্রয়োজন বিশেষ জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, সংগঠন, জনকল্যাণমুখীতা ও উপার্জনশীলতা।সুতরাং বলা যায় যে, উদ্দীপকের "রায়হানের জীবিকার জনের পন্থাটি বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত" - উক্তিটি যথার্থ।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের "রায়হানের জীবিকার অর্জনের পন্থাটি বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত"…
উদ্দীপক
Rajshahi, barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর