উদ্দীপকে কোন পদ্ধতি অনুসরণে ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমষ্টি সমাজকর্মের সমষ্টি উন্নয়নের পদ্ধতি অনুসরণে ইঙ্গিত রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: সমষ্টি সমাজকর্মের দুটি ভাগ। সমষ্টি উন্নয়ন এ সমষ্টি সংগঠন। সমষ্টি উন্নয়ন হলো স্থানীয় পর্যায়ে জনগণের যৌথ ও সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক উন্নয়ন। সাধারণত অনুন্নত ও স্থবির জনসমষ্টির আত্মসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য সমষ্টি উন্নয়ন পদ্ধতি ব্যবহার করা হয়। সমষ্টি উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং উদ্যোগকে সম্ভাব্য সর্বোত্তম উপায়ে সমন্বিত করে এবং সমষ্টি সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এটি একটি যৌথ ও সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া যেখানে সমাজ উন্নয়নমূলক সরকারি বা বেসরকারি সংস্থার সাথে জনগণের যৌথ প্রচেষ্টা চালানো দেখা যায়। উদ্দীপকের শারমিন জাহান বেসরকারি সংস্থার পরিবর্তন প্রতিনিধি হিসেবে কাজ করেন। তার সংস্থা গ্রামীন এলাকায় নিরক্ষরত, বাল্যবিবা, যৌতুক প্রথা ইত্যাদিসহ বিভিন্ন গোঁড়ামী, অজ্ঞতা ও কুসংস্কার দূরীকরণে কাজ করেন। তার মতে এই এলাকা পরিবর্তন আনতে যৌথ ও সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন। উদ্দীপকে উল্লিখিত এলাকায় শুধুমাত্র কোন সংস্থা বা কোন মানুষজন চাইলেই এই সমস্যার সমাধান করতে পারবে না। কেননা পুরো সমাজের মানুষ যখন সমষ্টিগতভাবে কোন একটি সিদ্ধান্তে উপনীত হবে এবং সে অনুসারে সবাই মিলে কাজ করবে তখনই কেবল এই ধরনের পরিবর্তন সহজ। তাই বলা যায়, উদ্দীপকে সমষ্টি সমাজকর্মের সমষ্টি উন্নয়নের পদ্ধতি অনুসরণে ইঙ্গিত রয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন পদ্ধতি অনুসরণে ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi, barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর