সমস্যা সমাধানে উক্ত পদ্ধতির গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: উক্ত পদ্ধতিটি হচ্ছে সমাজকর্মের দল সমাজকর্ম পদ্ধতি। নিম্নে পদ্ধতিটির গুরুত্ব বর্ণনা করা হলো: সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিনটি। এগুলো হলো ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্ম। দল সমাজকর্ম সমাজকর্মের একটি অন্যতম মৌলিক পদ্ধতি। দলীয় অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তির সামাজিক ভূমিকার উন্নয়ন এবং তাদের ব্যক্তিগত, দলীয় বা সমষ্টিগত সমস্যা অধিকতর কার্যকর ভাবে মোকাবিলায় সহায়তা করে দল সমাজকর্ম পদ্ধতি। অল সমাজকর্ম ব্যক্তি ও বিভিন্ন দলের সমস্যা সমাধানে ভূমিকা রাখে। একই ধরনের আর্থসামাজিক ও আচরণিক সমস্যাগ্রস্থ একাধিক ব্যক্তিকে নিয়ে একটি দল গঠন হয়। এই দলের উদ্দেশ্য থাকে দলীয় পরিবেশের ব্যক্তির বিকাশের মাধ্যমে দলের উন্নয়নের সাহায্য করা। দল সমাজকর্মী নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে কিছু কর্মসূচি প্রণয়ন করেন যাতে করে দলের সদস্যদের সম্পর্ক গতিশীল থাকে। কর্মসূচি গুলো করা হয় যেন তারা দলীয় অভিজ্ঞতার মাধ্যমে নতুন কিছু শিখতে পারে। একই সাথে এর মাধ্যমে যেন তারা দৃষ্টিভঙ্গি বদলাতে পারে দল সমাজকর্মী সেদিকেও খেয়াল রাখেন। এভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলের ব্যক্তিরা বিভিন্ন কিছু শিখতে পারেন এবং অভিজ্ঞতা অর্জন করেন। যার মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের পরিবর্তন আসে এবং পূর্বের বিভিন্ন সমস্যাগত আচরণ থেকে বেরিয়ে আসতে পারেন। এভাবে দল সমাজকর্ম পদ্ধতি অনুসরণ করে দলে থাকা বিভিন্ন সমস্যাগ্রস্থ ব্যক্তি সমাধানের দিকে এগিয়ে যেতে থাকেন। তাই বলা যায়, দল সমাজকর্ম পদ্ধতির গুরুত্ব অপরিসীম
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
সমস্যা সমাধানে উক্ত পদ্ধতির গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi, barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর