উদ্দীপকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকের কাজটি সমাজকর্মের কোন পদ্ধতির ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকের কাজটি সমাজকর্মের সহায়ক পদ্ধতি সমাজকর্ম গবেষণার ইঙ্গিত বহন করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সমাজকর্মের বিভিন্ন সহায়ক পদ্ধতি গুলোর মধ্যে সমাজকর্ম গবেষণা অন্যতম। সমাজকর্মের জ্ঞান ও ধারণাসমূহ প্রতিষ্ঠা, প্রসার ও সাধারনীকরণের উদ্দেশ্যে তথ্য সংগ্রহের ধারাবাহিক অনুসন্ধান হলো সমাজকর্ম গবেষণা। সমাজকর্ম গবেষণার মধ্য দিয়ে ব্যক্তির দল ও সমষ্টির সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিজ্ঞানভিত্তিক পরীক্ষা ও তথ্য সংগ্রহ করা হয়। সমাজকর্মে সহায়ক পদ্ধতির সমাজকর্ম গবেষণা সমাজের বিভিন্ন বিরাজমান সমস্যা নিয়ে গবেষণা ও তার সমাধানে সঠিক পন্থা ঠিক করে। এটি করতে গিয়ে সমস্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, প্রতিবেদন প্রস্তুত করা এবং সমাধান সম্পর্কে সুপারিশ দেওয়া হয়। উদ্দীপকেও ক দেশে রবিন জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির একটি সামাজিক সমস্যার কথা তুলে ধরা হয়েছে। আর এই সমস্যা সমাধানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তথ্য সংগ্রহ শুরু করেন। পরবর্তীতে তথ্যগুলো বিশ্লেষণ এবং এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত করে সমস্যাটি সমাধানের বিষয়ে কিছু সুপারিশ প্রদান করেন। তাই বলা যায়, উদ্দীপকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকের কাজটি সমাজকর্মের সহায়ক পদ্ধতি সমাজকর্ম গবেষণার ইঙ্গিত বহন করে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকের কাজটি সমাজকর্মের ক…
উদ্দীপক
Rajshahi, barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর