উদ্দীপকে সমাজকর্মী সমাজকর্মের কোন পদ্ধতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজকর্মী দল সমাজকর্ম পদ্ধতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: দল সমাজকর্ম সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর মধ্যে একটি। দলীয় অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তির সামাজিক ভূমিকার উন্নয়ন এবং তাদের ব্যক্তিগত, দলীয় বা সমষ্টিগত সমস্যা অধিকতর কার্যকর ভাবে মোকাবিলায় সহায়তা করে দল সমাজকর্ম পদ্ধতি। চারটি মৌলিক উপাদানের সমন্বয়ে দল সমাজকর্ম পরিচালিত হয়। দল সমাজকর্মের জন্য একটি প্রতিষ্ঠান থাকে। আর এই দল সমাজকর্ম পরিচালনা করেন একজন দল সমাজকর্মী।উদ্দীপকেও রনি মাদকাসক্তি নিয়ে আমার কেন্দ্রে গেলে একজন সমাজকর্মী তাকে সাদরে গ্রহণ করেন। পরবর্তীতে তিনি তাকে দলীয়ভাবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেন। তার আবেগ, অনুভূতি, প্রত্যাশা ইত্যাদি ব্যক্ত করার সুযোগ দেন। এছাড়াও সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাকে অংশগ্রহণের সুযোগ দেন। এতে করে দলীয়ভাবে তার খেলাধুলা ও চিত্র বিনোদনের সুযোগ হয়। যার ফলে তার দৃষ্টিভঙ্গি জীবন ধারা পরিবর্তন হয়। এভাবেই উদ্দীপকের রনিকে সমাজকর্মী দলীয় পরিবেশে রেখে তার সমস্যার সমাধান করেন। তাই বলা যায়, উদ্দীপকে সমাজকর্মী দল সমাজকর্ম পদ্ধতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মী সমাজকর্মের কোন পদ্ধতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার …
উদ্দীপক
Rajshahi, barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর