উদ্দীপকে ফাতেমা জেসমিনের কর্মকাণ্ডে কোন ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ফাতেমা জেসমিনের কর্মকাণ্ডে ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানের যাকাতের ইঙ্গিত রয়েছে। নিচে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলো : ইসলামের ৫টি মূল স্তম্ভের মধ্যে যাকাত একটি। যাকার আরবি শব্দ এর অর্থ হলো পবিত্রতা, বিশুদ্ধতা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি। ইসলামি শরিয়ত অনুযায়ী, যে সকল মুসলিম ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক সেই সকল ব্যক্তির সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ শতকরা ২.৫ শতাংশ হারে গরীব দু:খীদের মাঝে দান করাকে যাকাত বলে। এর ফলে সমাজের দরিদ্র ও সুস্থ শ্রেণির মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। এইভাবে যাকাত ধানের মাধ্যমে সমাজের সম্পদ বৃদ্ধি পায় এবং আর্থিকসমস্যাগ্রস্ত ব্যক্তিরা আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারে। উদ্দীপকে ফাতেমা জেসমিন একজন সম্পদশালী ধার্মিক মহিলা। তিনি প্রতিবছর রমজান মাসের প্রথম ভাগ ইসলাম ধর্মের বিধান অনুযায়ী তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র, অভাবগ্রস্থ ও ঋণগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করেন। তার এ কাজের মাধ্যমে যাকাত দেওয়ার দিকটি ফুটে উঠেছে। কারণ ইসলাম ধর্মে যাকাতের মধ্যে বাধ্যতামূলকভাবে রমজান মাসে দরিদ্রদের মাঝে দান করা হয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত ফাতেমা জেসমিনের কর্মকাণ্ডে যাকাত দেওয়ার দিকটি ফুটে উঠেছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ফাতেমা জেসমিনের কর্মকাণ্ডে কোন ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ…
উদ্দীপক
Dhaka, rajshahi, comilla, barisal, dinajpur, mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর