উদ্দীপকে উল্লিখিত আইনটি কোন বিখ্যাত দরিদ্র আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আইনটি ১৬০১ সালে দরিদ্র আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো :ইংল্যান্ড যখন আর্থ-সামাজিক সমস্যা ও দারিদ্রপীড়িত সমস্যায় জজরিত হয়ে পড়েন তখন ইংল্যান্ড সরকার দরিদ্র সমস্যা সমাধানে ১৬০১ সালের দারিদ্র আইনটি প্রণয়ন করেন। এই আইনের মাধ্যমে সেবাদানের ক্ষেত্রে সরকারের পাশাপাশি দরিদ্রদের আত্মীয়-স্বজন ও পরিবারের কর্তব্য চিহ্নিত করা ছাড়া দরিদ্রদের শ্রেণীবিভাগ এবং আইন প্রয়োগের কঠোরতার গুরুত্ব দেয়া হয়। এ আইনটি দরিদ্র সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন।উদ্দীপকে একটি রাষ্ট্রে সে দেশের দরিদ্রম ও ভবঘুরেদের সমস্যা সমাধানের জন্য একটি আইন প্রণয়ন করে। এ আইনে দেশটির সরকার দরিদ্রদের দায়িত্ব গ্রহণ করার পাশাপাশি অসচ্ছল দরিদ্রদের দায়িত্ব নেওয়ার জন্য তাদের সচ্ছল আত্নীয় - স্বজনকে বাধ্য করা হয়। এটি ইংল্যান্ডের ১৬০১ সালের এলিজাবেথের দরিদ্র আইনের সাথে সদৃস্য রয়েছে। দরিদ্র আইনটির কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। সাহায্যদানের সুবিধার্থে দরিদ্রদের সক্ষম, অক্ষম ও নির্ভরশীল শিশু এর তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়। আর আত্মীয়-স্বজনদের দায়িত্বশীলতা এবং সন্তানদের তাদের পিতা-মাতা ও পিতামহরের সহায়তা বিধানের কথা বলা হয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত আইনটি ১৬০১ সালে দরিদ্র আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আইনটি কোন বিখ্যাত দরিদ্র আইনের সাথে সামঞ্জস্যপূর্…
উদ্দীপক
Chittagong, jessore, sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর