উদ্দীপকের আলোকে বাংলাদেশে এই আইনের প্রয়োগের সম্ভাব্যতা যাচাই কর।
উত্তর: উদ্দীপকের আলোকে বাংলাদেশে এই আইনের প্রয়োগ সম্ভাব্যত যাচাই করা হলো :বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র্য মোকাবিলায় ১৬০১ সালের দরিদ্র আইন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। ইংল্যান্ড যখন আর্থ-সামাজিক সমস্যা ও দারিদ্রপীড়িত সমস্যায় জজরিত হয়ে পড়েন তখন ইংল্যান্ড সরকার দরিদ্র সমস্যা সমাধানে ১৬০১ সালের দারিদ্র আইনটি প্রণয়ন করেন। এ আইনে তিনি সাহায্যদানের সুবিধার্থে দারিদ্রদের সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র ও নির্ভরশীল শিশু এ তিন শ্রেণীতে বিভক্ত করেন। এ আইনটি দরিদ্র সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন।উদ্দীপকে একটি রাষ্ট্রের দেশের কথা উল্লেখ করা হয়েছে যেখানে দরিদ্র ভবঘুরেদের দরিদ্র সমস্যা সমাধানে জন্য একটি আইন প্রণয়ন করা হয়। আর এ আইনটি হল ইংল্যান্ড সরকার করা ১৬০১ সালের দরিদ্র আইন। আমাদের দেশেও দরিদ্র দিন দিন চরম আকারে বৃদ্ধি পাচ্ছে। দেশে এ সমস্যা সমাধানের জন্য দরিদ্র আইনটি প্রয়োগ করা যায়। এই আইনের মাধ্যমে দরিদ্রদের চিহ্নিত করা হয় এবং তাদের সাহায্য করার জন্য এটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ। দরিদ্র আইনে দরিদ্রাবস্থা ও ভিক্ষাবৃত্তি দূর করতে সরকারের দায়িত্ব নিশ্চিত করা হয়। আমাদের দেশের সরকারেরও উচিত দারিদ্র বিমোচনে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা। এবং দারিদ্রদের সাহায্য করার জন্য তাদের সচ্ছল আত্মীয়-স্বজনদের বার্ধক্য করতে পারে আর যেসব দরিদ্রদের সচ্ছল আত্মীয়-স্বজন নেই তাদের দায়িত্ব সরকার গ্রহণ করতে পারে। তাছাড়াও এই আইনের মাধ্যমে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা এবং ভিক্ষুকদের কর্মসংস্থানের জন্য আমাদের দেশের সরকারের প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করা। আর এইসব কর্মসূচিই আমাদের দেশের ভিক্ষাবৃত্তি দূর করতে সাহায্য করবে। সুতরাং বলা যায় যে, বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র্য মোকাবিলায় ১৬০১ সালের দরিদ্র আইন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশে এই আইনের প্রয়োগের সম্ভাব্যতা যাচাই কর।
উদ্দীপক
Chittagong, jessore, sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর