উদ্দীপকে আদনান সাহেব সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতির প্রক্রিয়া অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আদনান সাহেব সমাজকর্মের সমষ্টি উন্নয়নের মৌলিক পদ্ধতির প্রক্রিয়া অনুসরণ করেছেন। নিচে তা ব্যাখ্যা করা হলো : সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি হলো সমষ্টি উন্নয়ন। সমষ্টি উন্নয়ন অনুশীলনদের প্রধান ক্ষেত্র হলো অপেক্ষাকৃত স্থবির কৃষি নির্ভর গ্রামীণ সমাজ। গ্রামঅঞ্চলের দারিদ্র ও ভাগ্যবিড়ম্বিত জনগণের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বিনোদন, যোগাযোগ ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা উন্নয়ন সমষ্টি উন্নয়নের অন্তর্ভুক্ত। সমষ্টি সমস্যা সমাধানের ক্ষেত্র সমষ্টি উন্নয়ন লক্ষ্যভুক্ত। উদ্দীপকের জনাব আদনান সাহেব উচ্চশিক্ষিত একজন ব্যক্তি। তিনি গ্রামের অনুন্নত জনগোষ্ঠীর শিক্ষ, স্বাস্থ্য, পুষ্টি, বিনোদন, উন্নয়নের কিছু কর্মসূচি গ্রহণ করেন। যার ফলে তিনি সমাজকে আমার একটি মৌলিক পদ্ধতি উপাদান অনুসরণ করেন। এই পদ্ধতিতে বর্ণিত সমাজকর্মের মৌলিক পদ্ধতি সমষ্টি উন্নয়নের সাথে হুবহু সাদৃশ্যপূর্ণ রয়েছে। সমষ্টি উন্নয়নের পদ্ধতি মূলত গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের প্রয়োগ করা হয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত জনাব আদনান সাহেব সমাজকর্মে সমষ্টি উন্নয়ন পদ্ধতিটি অনুসরণ করেছেন।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আদনান সাহেব সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতির প্রক্রিয়া অনুসরণ…
উদ্দীপক
Dhaka, rajshahi, comilla, barisal, dinajpur, mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর