উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনকে কি নামে অভিহিত করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পরিবর্তনকে শিল্প বিপ্লব নামে অভিহিত করা হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো :শিল্প বিপ্লব মানবসভ্যতায় এনেছে এক আকস্মিক ও ব্যাপক পরিবর্তন। শিল্প বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ড। কৃষিভিত্তিক, হস্তশিল্পনির্ভর, ক্ষুদ্রায়ণ, উৎপাদন ও অর্থনীতি থেকে শিল্প ও যন্ত্রচালিত উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের একটি প্রক্রিয়া হল শিল্প বিপ্লব। এর ফলে আর্থ-সামাজিক ও রাজনৈতিকসহ সকল ক্ষেত্রে সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তার করে। এবং যোগাযোগ প্রযুক্তিসহ সমাজের সব ক্ষেত্রে উন্নয়নের বৃদ্ধি পায়। এর ফলে শিল্পায়ন ও নগরায়নসহ উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটে। মানব ইতিহাসে এ শিল্প বিপ্লবের প্রভাব গুরুত্ববহ।উদ্দীপকের ১৭৬০ সাল হতে ১৮৫০ সালের মধ্যে প্রথমে ইংল্যান্ড পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশে উৎপাদন, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়। আর এইখানে শিল্প বিপ্লবের কথা ইঙ্গিত করা হয়েছে। শিল্প বিপ্লব আর্থসামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। এর ফলে আর্থসামাজিক সমৃদ্ধ হওয়ায় নাগরিকদের সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আর শিল্প বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য হল শিল্পায়ন। শিল্পায়নের ফলে শহরায়ন প্রক্রিয়া গড়ে ওঠে যা আজকের শহরকেন্দ্রিক সভ্যতা। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত শিল্প বিপ্লবের ফলের সৃষ্টি হওয়া পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনকে কি নামে অভিহিত করা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong, jessore, sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর