উদ্দীপকে উল্লিখিত রমজান সাহেবের অর্থ ব্যয়ে কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রমজান সাহেবের অর্থ ব্যয় দিয়ে ঐতিহ্যগত যাকাত সমাজকল্যাণ প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। নিচের তা ব্যাখ্যা করা হলো :ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি হল যাকাত। ইসলামের ৫টি মূল স্তম্ভের মধ্যে যাকাত একটি। যাকার আরবি শব্দ এর অর্থ হলো পবিত্রতা, বিশুদ্ধতা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি। ইসলামি শরিয়ত অনুযায়ী, যে সকল মুসলিম ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক সেই সকল ব্যক্তির সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ শতকরা ২.৫ শতাংশ হারে গরীব দু:খীদের মাঝে দান করাকে যাকাত বলে। এর ফলে সমাজের দরিদ্র ও সুস্থ শ্রেণির মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। এইভাবে যাকাত ধানের মাধ্যমে সমাজের সম্পদ বৃদ্ধি পায় এবং আর্থিকসমস্যাগ্রস্ত ব্যক্তিরা আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারে। উদ্দীপকের রমজান সাহেব একজন সম্পদশালী ধার্মিক ব্যক্তি। তিনি নামাজ রোজা ও হজের পাশাপাশি আরও একটি আর্থিক ইবাদত পালন করেন। তিনি প্রতিবছরই ধর্মীয় রীতি অনুযায়ী বাধ্যতামূলকভাবে গরিবদের মাঝে অর্থ প্রদান করেন। আর তিনি এর মাধ্যমে প্রতিবছর যাকাত ইবাদাতটি পালন করেন। কারণ যাকাত প্রদান করা ইসলামে বাধ্যতামূলক একটি ইবাদাত। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত রমজান সাহেবের প্রতিবছর বাধ্যতামূলকভাবে অর্থ ব্যয় এর সাথে ইসলামের যাকাতের সাদৃশ্য রয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রমজান সাহেবের অর্থ ব্যয়ে কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ …
উদ্দীপক
Chittagong, jessore, sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর