Hydra-এর কোন অংশে নেমাটোসিস্ট (Nematocyst) থাকে?
ক. বহিঃত্বক
খ. অন্তঃত্বক
গ. মেসোগ্লিয়া
ঘ. গ্যাস্ট্রোডার্মিস
উত্তর: বহিঃত্বক
ব্যাখ্যা: হাইড্রার বহিঃত্বকে (ectoderm বা epidermis) নেমাটোসিস্ট (nematocyst) থাকে। নেমাটোসিস্ট হলো Cnidaria পর্বের প্রাণীদের একটি বৈশিষ্ট্যপূর্ণ কোষীয় গঠন, যা cnidoblast বা cnidocyte নামক বিশেষ কোষের মধ্যে থাকে। এগুলো বহিঃত্বক বা এক্টোডার্ম স্তরে অবস্থান করে। · নেমাটোসিস্টের কাজ হলো- ১. শিকার ধরা, ২. আত্মরক্ষা, এবং ৩. শত্রুকে অবশ করা। · হাইড্রার বহিঃত্বকের কোষসমূহ হলো : ১. পেশি-আবরণী কোষ, ২. ইন্টারস্টিশিয়াল কোষ, ৩. সংবেদী কোষ, ৪. স্নায়ু কোষ, ৫. গ্রন্থি কোষ, ৬. জনন কোষ এবং ৭. নিডোসাইট (নেমাটোসিস্ট)।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০১৩-২০১৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০১৩-২০১৪ · MCQ