নিচের কোনটি অগ্ন্যাশয় নিঃসৃত পাচক রস নয়?
ক. পেপসিনোজেন
খ. ট্রিপসিনোজেন
গ. অ্যামাইলেজ
ঘ. লাইপেজ
উত্তর: পেপসিনোজেন
ব্যাখ্যা: পেপসিনোজেন অগ্ন্যাশয় নিঃসৃত পাচকরস বা এনজাইম নয়। পেপসিনোজেন হলো একটি অসক্রিয় এনজাইম (inactive enzyme), যা পাকস্থলির গ্যাস্ট্রিক গ্রন্থি (Gastric gland)-এর চিফ সেল (chief cell) থেকে নিঃসৃত হয়। এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)-এর উপস্থিতিতে সক্রিয় হয়ে পেপসিন (Pepsin) এ রূপান্তরিত হয়। পরবর্তীতে পেপসিন প্রোটিন পরিপাকে ভূমিকা রাখে। · অগ্ন্যাশয় নিঃসৃত (কার্বোহাইড্রেট পরিপাককারী) এনজাইম : অ্যামাইলেজ, মল্টেজ · অগ্ন্যাশয় নিঃসৃত (প্রোটিন পরিপাককারী) এনজাইম : ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বোক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেজ · অগ্ন্যাশয় নিঃসৃত (লিপিড পরিপাককারী) এনজাইম : লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০১৩-২০১৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০১৩-২০১৪ · MCQ