International Criminal Court নিশ্চিত করে—
ক. ব্যক্তি অপরাধের দায়
খ. রাষ্ট্রীয় অপরাধের দায়
গ. আন্তর্জাতিক সংঘটনের দায়
ঘ. A ও B
উত্তর: ব্যক্তি অপরাধের দায়
ব্যাখ্যা: • International Criminal Court (ICC) নিশ্চিত করে ব্যক্তি অপরাধের দায়। • ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয় ১৭ জুলাই, ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে। • কার্যক্রম শুরু করে ১ জুলাই, ২০০২ থেকে। • সদরদপ্তর অবস্থিত হেগ, নেদারল্যান্ডস-এ। • ICC-এর সদস্য সংখ্যা ১২৪টি, যার মধ্যে ১২৪তম সদস্য হলো আর্মেনিয়া। • বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭)। • প্রেসিডেন্সির সদস্যরা তিন বছরের মেয়াদে নির্বাচিত হন। • ১৯৯৮ সালের ১৫ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত ইতালির রোমে বিশ্বের ১২০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কূটনীতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। • ১২০-৭ ভোটের ব্যবধানে আন্তর্জাতিক ফৌজদারী আদালত সংবিধি বা রোম সংবিধি গৃহীত হয় এবং আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়। • পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র কর্তৃক সংবিধি অনুমোদিত হওয়ায় ২০০২ সালের ১ জুলাই থেকে আদালত কার্যকারিতা লাভ করে। • রোম সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।
Admission JU B প্রশ্নব্যাংক ২০২২-২০২৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০২২-২০২৩ · MCQ