নিচেন কোনটি বাংলাদেশের সোপানভূমি?
ক. বরেন্দ্রভূমি
খ. লালমাই পাহাড়
গ. মধুপুর ও ভাওয়ালের গড়
ঘ. উপরের সবক'টি
উত্তর: উপরের সবক'টি
ব্যাখ্যা: প্লাইস্টোসিনকালের সোপানসমূহ · আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময় ছিল প্লাইস্টোসিনকাল। · এ সময়ের মাটি সাধারণত লাল ও ধূসর বর্ণের হয়। · বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি, মধ্যাঞ্চলের মধুপুর ও ভাওয়ালের গড়, এবং কুমিল্লার লালমাই পাহাড়ে প্লাইস্টোসিনকালের সোপান পাওয়া যায়। ১. বরেন্দ্রভূমি: · রাজশাহী বিভাগের নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট ও রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর ও দিনাজপুর জেলার অংশ নিয়ে গঠিত। · আয়তন প্রায় ৯,৩২০ বর্গকিলোমিটার। · প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা ৬-১২ মিটার। · এটি প্লাইস্টোসিন যুগের সর্ববৃহৎ উঁচুভূমি। ২. মধুপুর ও ভাওয়ালের গড়: · টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলার ভাওয়াল অঞ্চল নিয়ে গঠিত। · আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিলোমিটার। · সমভূমি থেকে গড় উচ্চতা প্রায় ৩০ মিটার। · এটি প্লাইস্টোসিন যুগের দ্বিতীয় বৃহত্তম উঁচুভূমি এবং গজারী বৃক্ষের কেন্দ্র হিসেবে পরিচিত। ৩. লালমাই পাহাড়: · কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। · লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। · আয়তন প্রায় ৩৪ বর্গকিলোমিটার, গড় উচ্চতা ২১ মিটার। · এটি প্লাইস্টোসিন যুগের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সোপান হিসেবে পরিচিত।
Admission JU B প্রশ্নব্যাংক ২০২২-২০২৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০২২-২০২৩ · MCQ