কোন দেশ বাংলাদেশের জাতিসংঘ আবেদনের ভেটো প্রদান করেছিল?
ক. যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. পাকিস্তান
ঘ. ফ্রান্স
উত্তর: চীন
ব্যাখ্যা: · স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট বাংলাদেশ জাতিসংঘে সদস্য হওয়ার জন্য আবেদন পাঠায়। · ১১ আগস্ট নিরাপত্তা পরিষদে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, আবেদনটি পুনরায় বিবেচনার জন্য ২১ আগস্ট পর্যন্ত মুলতবি রাখা হবে। · ২৩ আগস্ট যুক্তরাজ্য, ভারত, সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়ার সমর্থনে একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপিত হয়, যাতে বাংলাদেশকে জাতিসংঘের সদস্য করার আহ্বান জানানো হয়। · কিন্তু ২৫ আগস্ট চীন সেই প্রস্তাবে ভেটো প্রয়োগ করায় সে সময় বাংলাদেশ সদস্য হতে পারেনি। · পরে ১৯৭৪ সালের জুন মাসে বাংলাদেশ আবারও সদস্যপদের জন্য আবেদন করে। · অবশেষে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। · বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। · বাংলাদেশকে প্রথম যে সংস্থা স্বাগত জানায় তা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। · জাতিসংঘের বাজেটে বাংলাদেশের চাঁদার হার ০.১ শতাংশ নির্ধারিত।
Admission JU B প্রশ্নব্যাংক ২০২২-২০২৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০২২-২০২৩ · MCQ