আরব লীগ কোন সালে সিরিয়ার সদস্যপদ স্থগিত করেছে?
ক. ২০১০
খ. ২০১১
গ. ২০১২
ঘ. ২০১৩
উত্তর: ২০১১
ব্যাখ্যা: · ২০১১ সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিক্ষোভ এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর সিরিয়ার আরব লীগের সদস্যপদ স্থগিত করা হয়। · আরব লীগে সিরিয়ার সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয় ২০২৩ সালে। আরব লীগ · আরব লীগ হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর একটি আঞ্চলিক সংগঠন। · এর মূল উদ্দেশ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধি করা এবং পারস্পরিক ঐক্য জোরদার করা। · সংগঠনটির ভিত্তি স্থাপন হয় ১৯৪৪ সালের ৭ অক্টোবর স্বাক্ষরিত আলেকজান্দ্রিয়া প্রটোকলের মাধ্যমে। · আনুষ্ঠানিকভাবে আরব লীগ গঠিত হয় ১৯৪৫ সালের ২২ মার্চ। · প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল সাতটি-মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া ও উত্তর ইয়েমেন। · সংগঠনের সদর দপ্তর অবস্থিত কায়রো, মিশরে। · বর্তমানে এর সদস্য দেশ সংখ্যা ২২টি। · অফিসিয়াল ভাষা হলো আরবি। · উল্লেখযোগ্যভাবে, ইরান মধ্যপ্রাচ্যের হলেও আরব লীগের সদস্য নয়। · বর্তমান মহাসচিব হচ্ছেন আহমেদ আবুল ঘেইত।
Admission JU B প্রশ্নব্যাংক ২০২২-২০২৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০২২-২০২৩ · MCQ