তড়িৎ বলরেখার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
ক. চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখার সংখ্যা তত বেশি হবে
খ. বলরেখাগুলো যত কাছাকাছি থাকবে তড়িৎ ক্ষেত্র তত বেশি হবে
গ. একটি চার্জের বলরেখা অন্য চার্জের বলরেখাকে কখনো ছেদ করে না।
ঘ. পজেটিভ চার্জের বেলায় বলরেখা পজেটিভ চার্জে কেন্দ্রীভূত হবে
উত্তর: পজেটিভ চার্জের বেলায় বলরেখা পজেটিভ চার্জে কেন্দ্রীভূত হবে
ব্যাখ্যা: তড়িৎ বলরেখার ক্ষেত্রে পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জ থেকে বের হবে এবং নেগেটিভ চার্জের বেলায় বলরেখা নেগেটিভ চার্জে এসে কেন্দ্রীভূত হবে। একটা নির্দিষ্ট বিন্দুতে বলরেখার দিক হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১০ : স্থির বিদ্যুৎ · MCQ