সমাজকর্মের ধারণা দাও।
উত্তর: সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর এমন একটি সাহায্যকারী পেশা যা সমাজে বসবাসরত ব্যক্তি, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান ও উন্নয়নে সহায়তা করে। সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্ম বিশ্বজুড়ে স্বীকৃত। এটি সুসংগঠিত সমাজকল্যাণ ব্যবস্থার বৈজ্ঞানিক প্রক্রিয়া। এর মূল লক্ষ্য সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করা। সমাজকর্ম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে মানুষকে সাহায্য করে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
সমাজকর্মের ধারণা দাও।
উত্তর