উদ্দীপকে জান্নাত আক্তারের পঠিত বিষয়টির যেসব বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জান্নাত আক্তারের পঠিত বিষয়টি তথা সমাজকর্মের তিনটি বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে।জান্নাত আক্তারের পঠিত বিষয়টি একটি সক্ষমকারী প্রক্রিয়া হিসেবে সমাজকর্মই হবে- এ কথাটি যথোপযুক্ত। সমাজকর্মের আরও যে, বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে সুসংগঠিত কর্মপদ্ধতি এবং সামগ্রিক কল্যাণ চিন্তা অন্যতম। সমাজকর্ম সুসংগঠিত সাহায্যাদান প্রক্রিয়া অনুসরণ করে। পরিকল্পিত উপায়ে সুশৃঙ্খলভাবে মানুষের জীবনমান উন্নয়ন ও সুস্বাস্থ্য অর্জনে সহায়তা করে। সমাজকর্মের আরেকটি বৈশিষ্ট্য হলো সক্ষমকারী প্রক্রিয়া বা পেশা। সমাজের অসুবিধাগ্রস্ত ও সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেদের সম্পদ ও সামর্থ্য সম্পর্কে সচেতন হয়ে সামাজিক ভূমিকা পালনের মাধ্যমে নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। অর্থাৎ তারা সমস্যা সমাধানে সক্ষম হয়। সমাজকর্মের আরেকটি বৈশিষ্ট্য হলো সামগ্রিক কল্যাণ চিন্তা। ব্যক্তি এবং পরিবেশ বিচ্ছিন্ন নয়। মানুষের কোনো একদিক নয় বরং দৈহিক, মানসিক, পরিবেশগত, সামাজিক, আচরণগত প্রভৃতি প্রতিটি ক্ষেত্রে কল্যাণ নিশ্চয়তার মাধ্যমে তাদের বাস্তবিক কল্যাণ ঘটে। তাই সমাজকর্ম সামগ্রিক দৃষ্টিভঙ্গি ধারণ করে।সর্বোপরি তাই বলা যায়, উদ্দীপকে জান্নাত আক্তারের পঠিত বিষয়টি সমাজকর্মের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জান্নাত আক্তারের পঠিত বিষয়টির যেসব বৈশিষ্ট্য প্রতিফলিত হয়ে…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর