উক্ত বিষয়ের এ ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উক্ত সমাজকর্ম বিষয়ের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। সমাজকর্মের একটি বৈশিষ্ট্য হলো সর্বজনীন কার্যক্রম। সমাজকর্ম কোনো বিশেষ শ্রেণি, দল বা সম্প্রদায়ের কল্যাণে বিশ্বাসী নয়। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি, অর্থনৈতিক ও শা. রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সব সমস্যাগ্রস্ত মানুষের কল্যাণে সমাজকর্মের সুবিধা প্রযোজ্য। সমাজকর্ম পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া। সমস্যার স্থায়ী, কার্যকর ও বিজ্ঞানসম্মত সমাধানের জন্য সমাজকর্ম কতকগুলো নির্দিষ্ট পদ্ধতির আওতার সমস্যা সমাধানে প্রয়াস চালায়। পদ্ধত্তিগুলো ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্ম। সমাজকর্ম বিশেষ জ্ঞান ও দক্ষতানির্ভর সেবাকর্ম। একই সাথে এটি সমন্বিত সামাজিক বিজ্ঞান। জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি থেকে জ্ঞান সংগ্রহ করে আলাদা সমন্বয়ধর্মী সামাজিক বিজ্ঞান। সমাজকর্ম হলো বহুমাত্রিক পেশা। বিস্তৃত সামাজিক পরিবেশে সমাজকর্মীকে বিচিত্র্য রকমের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বহুমাত্রিক কার্যাবলি সম্পাদন করতে হয়। সমাজকর্ম ব্যক্তি ও পরিবেশ উভয়টির ওপর গুরুত্বারোপ করে। সমাজকর্ম সম্পদের সর্বোচ্চ ব্যবহার বা সদ্ব্যবহারে বিশ্বাস করে। বিদ্রমান সম্পদের মধ্যেই চাহিদার পূরণে সচেষ্ট হয়। সমাজকর্ম ত্রিমুখী ভূমিকা পালন করে। প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে থাকে। সমাজকর্ম একই সাথে কলা, বিজ্ঞান ও পেশার সম্মেলন। সমাজকর্মের রয়েছে সুনির্দিষ্ট মূল্যবোধ ও পেশাগত সংগঠন।অতএব বলা যায়, উদ্দীপকে উক্ত তিনটি বৈশিষ্ট্য ছাড়াও সমাজকর্মের আরও বৈশিষ্ট্য রয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উক্ত বিষয়ের এ ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর