উদ্দীপকে আয়ান সামাজিক বিজ্ঞানের কোন বিষয়ে অধ্যয়ন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আয়ান সামাজিক বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমাজকর্মে অধ্যয়ন করছে।সমাজকর্ম হলো সমস্যা সমাধানের আধুনিক বিজ্ঞানভিত্তিক ও সেবামূলক একটি প্রক্রিয়া। এটি এমন একটি পেশাদার সেবাকর্ম যা বৈজ্ঞানিক জ্ঞান, মানব সম্পর্ক বিষয়ক দক্ষতা এবং বিশেষ কৌশল ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে মানুষের ব্যক্তিগত, দলীয় ও সমষ্টি পর্যায়ের সমস্যা সমাধানে নিয়োজিত। এর মাধ্যমে সমাজস্থ মানুষের সমস্যা সমাধানপূর্বক তাদেরকে সমাজের আদর্শ ও মূল্যবোধ অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করা হয়। যাতে তারা নিজেদের সামর্থ্যকে ব্যবহার করে সমাজ ও পরিবেশে সুষ্ঠু সামঞ্জস্য বিধানে সক্ষম হয়। উদ্দীপকের আদনানের অধ্যয়নরত বিষয়টির বৈশিষ্ট্য হিসেবে বৈজ্ঞানিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, সুনির্দিষ্ট মূল্যবোধ ও পদ্ধতিনির্ভর বিজ্ঞানভিত্তিক সমাধান প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে; যা সমাজকর্মের প্রকৃতি ও লক্ষ্য-উদ্দেশ্যের সাথে মিলে যায়। সামাজিক বিজ্ঞানের শাখা হিসেবে সমাজকর্মে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন এবং সুনির্দিষ্ট মূল্যবোধ ও ব্যবহারিক নীতিমালার সমন্বয় ঘটিয়ে অর্জিত জ্ঞানকে দক্ষতা ও নৈপুণ্যতার সাথে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সমস্যার কার্যকরী সমাধান করা হয়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আয়ান সামাজিক বিজ্ঞানের কোন বিষয়ে অধ্যয়ন করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর