ফাবিহা যে বিষয়ে পড়াশোনা করছে তার বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ফাবিহা সমাজকর্ম বিষয়ে পড়াশোনা করছে।সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্কবিষয়ক দক্ষতাসম্পন্ন এমন এক পেশাদার সেবাকর্ম, যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে, ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে। এটি একই সাথে কলা, বিজ্ঞান এবং পেশা। সমাজকর্মের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হলো- এটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। যা সুসংগঠিত ও পরিকল্পিত উপায়ে সমাজের সব মানুষের জীবনমান উন্নয়ন ও সুস্বাস্থ্য অর্জনে সহায়তা করে। সমস্যার স্থায়ী, কার্যকর ও বিজ্ঞানসম্মত সমাধানের লক্ষ্যে সমাজকর্ম কতকগুলো নির্দিষ্ট পদ্ধতির আওতার কার্যক্রম পরিচালনা করে থাকে। সামগ্রিক দৃষ্টভঙ্গিতে মানুষকে বিচার করা সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য। সমাজকর্ম বিশেষ জ্ঞান ও দক্ষতানির্ভর সেবাকর্ম, যা বহুমাত্রিক পেশা হিসেবে নানা ক্ষেত্রে কার্যসম্পাদনা করে। ব্যক্তির সাথে সাথে পরিবেশের প্রতি গুরুত্বরোপ করে। সমাজকর্ম সমস্যার প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক, অর্থাৎ ত্রিমুখী ভূমিকা পালন করে। সমস্যার সমাধানে সম্পদের সদ্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে। সর্বোপরি সমাজকর্ম একটি সর্বজনীন কার্যক্রম।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
ফাবিহা যে বিষয়ে পড়াশোনা করছে তার বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর