উদ্দীপকের ফাতিমার পঠিত বিষয়টি কী? তার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ফাতিমার পঠিত বিষয়টি সমাজকর্ম। যা সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সফল সেবাকর্ম।ফাতিমা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটি বিষয়ে পড়াশোনা করছে, যা পেশা হিসেবে স্বীকৃত, সেহেতু বিষয়টি হবে সামাজিক বিজ্ঞানের প্রয়োগিক শাখা সমাজকর্ম। সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান ও মানব সম্পর্কবিষয়ক দক্ষতার ওপর নির্ভরশীল এমন এক পেশাদার সম্পর্ক, যা ব্যক্তি দল বা জনসমষ্টিকে সামাজিক বা ব্যক্তিগত সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে। সমস্যা সমাধানে তাদের নিজস্ব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার করে। সমস্যা সমাধানে ব্যক্তির সক্ষমতা তৈরি করে। সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে NASW উল্লেখ করে, সমাজকর্ম সমসার সমাধানে উপযোজন এবং উন্নয়ন ক্ষমতার বিকাশ সাধন; সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সুযোগ ঘটানো; কার্যকর ও মানবীয় সেবাব্যবস্থা ত্বরান্বিত করা এবং সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন-এ লক্ষ্য ও উদ্দেশ্যে কাজ করে। অন্যদিকে, ওয়ার্নার ডব্লিউ বোহেম তিনটি লক্ষ্য উল্লেখ করেন। যথা- মানুষের হারানোর ক্ষমতা পুনরুদ্ধার, কার্যকর সামাজিক ভূমিকা পালনের জন্য ব্যক্তিগত ও সামাজিক সম্পদ সংগ্রহ বা উদ্ভাবন' এবং সামাজিক ভাঙন রোধ।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ফাতিমার পঠিত বিষয়টি কী? তার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর