উদ্দীপকে উল্লিখিত বিষয়টির পরিধি তোমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সমাজকর্ম। সমাজকর্মের পরিধি ব্যাপক।সমাজের সকল শ্রেণির মানুষের সমস্যা মোকাবিলার মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়নে সম্ভাব্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে সচেষ্ট থাকে সমাজকর্ম। তাই গোটা সমাজই সমাজকর্মের পরিধি বা ক্ষেত্রের আওতাভুক্ত। সমাজের কোনো বিশেষ দিকে এর পরিধি সীমিত নয়। প্রাতিষ্ঠানিক ও সংঘটিত সেবাকর্ম যেমন সমাজকর্মের বৃহত্তর পরিধির অন্তর্ভুক্ত, তেমনি মানবিক ও ধর্মীয় দর্শনের ভিত্তিতে পরিচালিত ব্যক্তি উদ্যোগের সেবাকর্মও এর মধ্যে পড়ে। শিল্প সমাজ ও নির্দিষ্ট কিছু ক্ষেত্রকে কেন্দ্র করে সমাজকর্মের উৎপত্তি হলেও এর পরিধি সমাজ পরিবর্তনের সাথে সাথে ব্যাপক ও বিস্তৃত হচ্ছে। ব্যক্তি ও সমষ্টিকে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণ এবং পরিবার ও সমাজের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে তাদেরকে সক্ষম রাখতে সমাজকর্মের পরিধির মধ্যে বৈচিত্র্য দেখা যায়। যেখানে শিশু, কিশোর, নারী, বৃদ্ধ বা মাতৃত্বকালীন সেবার পাশাপাশি দেখা যায় মানসিক স্বাস্থ্যসেবা, সংশোধনমূলক সেবা প্রভৃতি। আবার সম্পদের সর্বোচ্চ ব্যবহারে রয়েছে সরকারি বা বেসরকারি উদ্যোগ তথা সামাজিক বিমা, গৃহায়ন সেবা, সামাজিক সাহায্য।মোটকথা সমাজের ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা যতটা প্রশস্ত, সমাজকর্মের পরিধি ততটাই ব্যাপক।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির পরিধি তোমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর