"পলাশের সংস্থার কাজের মাধ্যমে সমাজকর্মের পরিধির সামান্যই প্রতিফলিত হয়েছে।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের পলাশের সংস্থার কাজের মাধ্যমে সমাজকর্মের বিস্তৃত পরিধির সামান্যই প্রতিফলিত হয়েছে।স্বীকৃত সামাজিক সমস্যার সমাধান বা ব্যক্তি, দল ও সমষ্টির মঙ্গলের জন্য গৃহীত সরকারি ও বেসরকারি যাবতীয় কার্যাবলিই সমাজকর্মের পরিধিভুক্ত। এর মধ্যে রয়েছে মাদকাসক্তি, নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও চিকিৎসাসেবা; বযস্ক সেবা ও প্রবীণকল্যাণ; শিশু ও পরিবারকল্যাণ; সমষ্টির কল্যাণ ও মানবসেবা পরিকল্পনা; অপরাধ ও কিশোর অপরাধ সংশোধনী সেবা; প্রতিবন্ধী ও দৈহিক প্রতিবন্ধী সেবা; সমাজকর্ম পেশার উন্নয়নে শিক্ষাসেবা; পরিবেশ এবং সামাজিক পরিকল্পনা; পারিবারিক, সেবা, পারিবারিক শিক্ষা, পরামর্শ; কমিউনিটি মানসিক স্বাস্থ্য, প্রজনন পরামর্শ, স্বাস্থ্য ও হাসপাতাল পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, জনস্বাস্থ্য কর্মসূচি; গৃহায়ন ও গৃহকেন্দ্রিক সেবা; মানসিক স্বাস্থ্য এবং বুদ্ধি প্রতিবন্ধী সেবা; অভিবাসী পুনর্বাসন সেবা; প্রতিবেশী সেবা; সরকারি সমাজকল্যাণ সেবা; সামাজিক সাহায্য এবং সামাজিক নিরাপত্তা সেবা; চিত্তবিনোদন এবং পরিবেশ উন্নয়ন পরিকল্পনা; সমাজকর্ম গবেষণা; বিদ্যালয় সমাজকর্ম, সামাজিক নীতি উন্নয়ন; যুবসেবা এজেন্সি এবং কর্মসূচি; শ্রমকল্যাণ, শিল্প ও ব্যবসার ক্ষেত্রে সমাজকর্ম সেবা; সংখ্যালঘু সেবা; পল্লি সমাজসেবা প্রতিষ্ঠান প্রভৃতি। সুতরাং দেখা যাচ্ছে, সমাজকর্মের পরিধি ব্যাপক ও বিস্তৃত। যার মধ্যে উদ্দীপকে উল্লিখিত পলাশের কার্যক্রমের মাধ্যমে মাত্র দুটি অথবা তিনটি বিষয় আলোচিত হয়েছে। তাই বলতে হয়, উদ্দীপকে সমাজকর্মের পরিধির সামান্যই প্রতিফলিত হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
"পলাশের সংস্থার কাজের মাধ্যমে সমাজকর্মের পরিধির সামান্যই প্রতিফলিত …
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর