শিল্পবিপ্লব বলতে কী বোঝায়?
উত্তর: 'শিল্প বিপ্লব'-এর শাব্দিক অর্থ দক্ষতাভিত্তিক মৌল ও সুদূরপ্রসারী পরিবর্তন। শিল্প বিপ্লব হচ্ছে কৃষিভিত্তিক, হস্তশিল্পনির্ভর ক্ষুদ্রায়তন উৎপাদন ও অর্থনীতি থেকে শিল্প ও যন্ত্রচালিত বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় পরিবর্তনের একটি প্রক্রিয়া, যা অষ্টাদশ শতকে ইংল্যান্ডে শুরু হয় এবং সেখান থেকে বিশ্বের অন্যান্য অংশে বিস্তার লাভ করে। এর ফলে যোগাযোগ, বিজ্ঞান প্রযুক্তিসহ সমাজের সকল ক্ষেত্রে উন্নয়নের উৎকর্ষতা বৃদ্ধি পায় এবং আর্থসামাজিক ও রাজনৈতিকসহ সকল ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে। যার অবদান মানবসভ্যতার 'ইতিহাসে সর্বাধিক গুরুত্ববহ।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
শিল্পবিপ্লব বলতে কী বোঝায়?
উত্তর