সামাজিক দায়িত্ববোধ বলতে কী বোঝায়?
উত্তর: সমাজে সুষ্ঠুভাবে বসবাসের জন্য প্রত্যেক ব্যক্তিকে কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। সমাজ থেকে অধিকার ভোগ করতে হলে সমাজের প্রতি এসব দায়িত্বও আঞ্জাম দিতে হয়। সমাজের এসব দায়িত্ব পালনের প্রতি যে. মানসিক প্রস্তুতি তাই সামাজিক দায়িত্ববোধ। মানুষ নিজ নিজ সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন না করলে অন্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। তাই সমাজকর্মের গুরুত্বপূর্ণ একটি মূল্যবোধ হলো সামাজিক দায়িত্ববোধ।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
সামাজিক দায়িত্ববোধ বলতে কী বোঝায়?
উত্তর