আংশিক সাহায্যের ধারণা দাও।
উত্তর: শিল্পবিপ্লবকালীন সময়ে শ্রমিকদের নিম্নতম মজুরির সাথে পরিপূরক হিসেবে যে অতিরিক্ত সাহায্য প্রদানের ব্যবস্থা গৃহীত হয় তাই আংশিক সাহায্য। শিল্পবিপ্লবকালে ইংল্যান্ডে নতুন নতুন শিল্পকারখানা, শহরের উদ্ভব সামগ্রিক জীবন ব্যবস্থা, ফরাসী বিপ্লবের প্রত্যক্ষ প্রভাব ও যুদ্ধের 'ফলে আর্থসামাজিক অবস্থায় বিপর্যয় সৃষ্টি হয়। এ বিপর্যয় কাটানোর জন্য শ্রমিকদেরকে মজুরি বৃদ্ধির পরিবর্তে জীবনযাত্রার ব্যয় পূরণের ব্যবস্থা 'গ্রহণ করা হয়। এজন্য শ্রমিকদের নিম্নতম মজুরির সাথে পরিপূরক হিসেবে অতিরিক্ত সাহায্য প্রদান করা হতো। আর এটিই আংশিক সাহায্য বা [গণিত] Relief [গণিত] নামে পরিচিত। আংশিক সাহায্য ১৭৯৫ সালের স্পিনহ্যামল্যান্ড আইন দ্বারা অনুমোদিত ছিল। রুটির স্থানীয় দামের ভিত্তিতে সাহায্যের পরিমাণ নির্ধারণ করা হয়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
আংশিক সাহায্যের ধারণা দাও।
উত্তর