দরিদ্র আইন বলতে কী বোঝায়?
উত্তর: মূলত দারিদ্র্য দূরীকরণ ও ভিক্ষাবৃত্তি মোকাবিলায় চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার কর্তৃক যে সব আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় সেগুলোকেই দরিদ্র আইন বলা হয়। দরিদ্র আইন একটি সামগ্রিক ও সাধারণ পরিভাষা। দরিদ্র আইনের ভিত্তিভূমি হিসেবে ইংল্যান্ডকে বিবেচনা করা হয়। দরিদ্র আইনগুলোর মধ্যে ১৫৩১ সালের রাজা অষ্টম হেনরি প্রণীত দরিদ্র আইন, ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন, শ্রমিক আইন, দরিদ্র সংস্কার আইন-১৮৩৪ বিশেষভাবে উল্লেখযোগ্য।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
দরিদ্র আইন বলতে কী বোঝায়?
উত্তর