অক্ষম দরিদ্র বলতে কী বোঝায়?
উত্তর: রুগ্ন, বৃদ্ধ, পঙ্গু, দুর্বল, অন্ধ এবং সন্তানাদিসহ বিধবা প্রমুখ যারা কাজ করতে সক্ষম নয়, তারাই অক্ষম দরিদ্রদের অন্তর্ভুক্ত। ১৬০১ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে প্রণীত এলিজাবেথীয় দরিদ্র আইনে দরিদ্রদের শ্রেণিবিভাগ করে সাহায্যদানের ব্যবস্থা করা হয়। এ আইন অনুযায়ী যারা অক্ষম দরিদ্র ছিল, তাদেরকে দরিদ্রাগারে রেখে সামর্থ্যানুযায়ী কাজ করতে বাধ্য করা হতো। যদি এসব অক্ষম দরিদ্রকে কোনো গৃহে বা আশ্রয়স্থলে রেখে কম খরচে ভরণপোষণ সম্ভব হতো, সেক্ষেত্রে তাদের চাহিদানুযায়ী খাদ্য, বস্ত্র, জ্বালানি ইত্যাদি বাহ্যিক সাহায্য দেওয়া হতো। মূলত অক্ষম দরিদ্রদের ভরণপোষণের সার্বিক দায়িত্ব সরকার বহন করত।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
অক্ষম দরিদ্র বলতে কী বোঝায়?
উত্তর