নির্ভরশীল দরিদ্র বলতে কী বোঝায়?
উত্তর: নির্ভরশীল দরিদ্র বলতে এতিম, পরিত্যক্ত ও অক্ষম পিতা-মাতার সন্তানদেরকে বোঝানো হয়। ১৬০১ সালের দরিদ্র আইনে দরিদ্রদের তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। নির্ভরশীল দরিদ্র বা নির্ভরশীল শিশু এদের মধ্যে একটি শ্রেণি। এতিম, পরিত্যক্ত ও অক্ষম পিতা-মাতার সন্তানেরা এ পর্যায়ভুক্ত ছিল। এদেরকে কোনো নাগরিকের কাছে বিনা খরচে দত্তক অথবা কম খরচে লালন- পালনের জন্য দেওয়া হতো। ছেলেদের ২৪ বছর এবং মেয়েদেরকে ২১ বছর বা বিয়ের আগমুহুর্ত পর্যন্ত মনিবের বাড়িতে থাকতে হতো।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
নির্ভরশীল দরিদ্র বলতে কী বোঝায়?
উত্তর