সামাজিক কার্যক্রম বলতে কী বোঝায়?
উত্তর: সামাজিক কার্যক্রম বলতে একটি সুসংগঠিত দলীয় প্রচেষ্টাকে বোঝায় যার মাধ্যমে সামাজিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধন করা হয়। সামাজিক কার্যক্রম সমাজকর্মের অন্যতম সহায়ক পদ্ধতি। এই পদ্ধতি সুসংগঠিত প্রচেষ্টার মাধ্যমে জনগণকে সচেতন করে তোলে। সমাজের প্রচলিত অপসংস্কৃতি, কু-প্রথা ও অব্যবস্থা দূর করে কাঙ্ক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক কার্যক্রম পরিচালিত হয়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
সামাজিক কার্যক্রম বলতে কী বোঝায়?
উত্তর