মামুনের পঠিত বিষয়ের পরিচয় ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মামুনের পঠিত বিষয় হলো সমাজকর্ম।সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর এমন একটি সাহায্যকারী পেশা যা সমাজে বসবাসকারী ব্যক্তি, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান ও উন্নয়নে সহায়তা করে। এর ফলে তারা নিজেদের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমস্যা মোকাবিলায় সক্ষম হয়। সমাজকর্ম ব্যক্তি, দল বা সমষ্টির সম্পদ ও অন্তর্নিহিত শক্তিকে ব্যবহারের মাধ্যমে সাহায্যার্থীকে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা চালায়। তাই সমাজকর্ম বিশ্বকোষে (Encyclopedia of Social Work) উল্লেখ করা হয়েছে, "সমাজকর্ম এমন একটি সুসংগঠিত প্রচেষ্টা যা ব্যক্তি ও পরিবারকে সমষ্টির সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে। একইভাবে সমষ্টিকেও ব্যক্তি ও পরিবারের প্রয়োজন পূরণে উপযোগী করে তোলে।"সার্বিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকে মামুনের পঠিত বিষয়টি হলো সমাজকর্ম। যা সমস্যা সমাধানের আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও সেবামূলক একটি প্রক্রিয়া। এর মাধ্যমে মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করা হয়। যাতে তারা নিজেদের সামর্থ্যের সদ্ব্যবহার করে সমাজ ও পরিবেশ সুষ্ঠু সামঞ্জস্য বিধানে সক্ষম হয়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
মামুনের পঠিত বিষয়ের পরিচয় ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঝালকাঠি সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর