উদ্দীপকে কোন মনীষীর সংজ্ঞার ইঙ্গিত দেওয়া আছে? এর আলোকে বিষয়টির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে হার্বাট বিসনো (Herbert Bisno) মনীষীর সংজ্ঞার ইঙ্গিত করা হয়েছে।উদ্দীপকে ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সহায়তা করার ওপর গুরুত্ব দেয়, যা হার্বাট বিসনোর সংজ্ঞার সাথে সংগতিপূর্ণ। সমাজকর্মী সম্পর্কে হার্বাট বিসনো বলেন, "সমাজকর্ম হচ্ছে সেই সেবাব্যবস্থা যা সমাজে পূর্ণ এবং কার্যকর অংশগ্রহণের ক্ষেত্রে যেসব সামাজিক ও মানসিক বাধা বর্তমান রয়েছে এবং ভবিষ্যতে আসতে পারে, সেগুলো দূরীকরণে মানুষকে একক কিংবা দলীয়ভাবে সহায়তা করে।"এই সংজ্ঞার আলোকে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বর্ণনা করা হলো। সমাজকর্মের লক্ষ্য হচ্ছে ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যার সমাধান এবং উন্নয়ন ক্ষমতার বিকাশ ঘটিয়ে সমাজের মূলধারায় পূর্ণ ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা। এজন্য সমাজকর্ম বিভিন্ন সামাজিক ও মানসিক বাধা, বিপর্যয় দূর করে। সমাজকর্ম মানুষকে যেকোনো ব্যাপারে এমনভাবে সহায়তা করে যাতে সে যেকোনো বিপর্যয়ে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয়। তাই সমাজকর্ম সামাজিক ও মানসিকভাবে বাধা প্রদানকারী উপাদানগুলো দূর করে কার্যকর ও মানবীয় সেবাব্যবস্থা নিশ্চিত করে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মনীষীর সংজ্ঞার ইঙ্গিত দেওয়া আছে? এর আলোকে বিষয়টির লক্ষ…
উদ্দীপক
ঝালকাঠি সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর