কণা পঠিত বিষয়টির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কণার পঠিত বিষয়টি হলো সমাজকর্ম।বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা হিসেবে পরিচিত যে বিষয়টিতে কণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছে তা মূলত সমাজকর্ম।সমাজকর্ম মূলত সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা জনসমষ্টির সমস্যা সমাধানে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের সমস্যার সমাধানের ক্ষমতা পুনরুদ্ধারে সচেষ্ট হয়। সমাজকর্ম হলো কলা, বিজ্ঞান ও পেশার সমন্বিত রূপ। সমাজকর্মের প্রধান বৈশিষ্ট্য হলো এটি একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। যা নির্দিষ্ট পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া অনুসরণ করে। সমস্যার সমাধানে সমাজকর্ম সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে লালন করে। এটি ব্যক্তির সাথে সাথে তার পরিবেশের ওপর বিশেষ গুরুত্বারোপ করে। সমাজকর্ম ত্রিমুখী ভূমিকা পালন করে। প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক সেবা কার্যক্রম পরিচালনা করে। সমাজকর্ম হলো বহুমাত্রিক পেশা। বিস্তৃত সামাজিক পরিবেশে সমাজকর্মী, বিচিত্র রকমের দায়িত্ব পালন করে থাকেন। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি প্রভৃতি নির্বিশেষে সমাজকর্ম সর্বজনীন কার্যক্রম।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
কণা পঠিত বিষয়টির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর