সমাজকর্মের মাধ্যমে পেশাদারি জ্ঞান ও দক্ষতার উন্নয়ন ঘটে-উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উত্তর: মানব সমস্যার সমাধানকেন্দ্রিক সরাসরি সমাজকল্যাণমূলক পেশা হিসেবে সমাজকর্ম স্বতন্ত্র বৈশিষ্ট্যে সজ্জিত। বৈজ্ঞানিক জ্ঞান, মানবহিতৈষী দর্শন এবং সামাজিক সম্পর্কবিষয়ক জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধভিত্তিক সাহায্যকারী এ পেশা ব্যক্তি, দল ও সমষ্টিকেন্দ্রিক অনুশীলনকর্মে স্বাবলম্বন নীতিতে সক্ষমকারী ভূমিকা পালন করে। সমাজকর্মকে বলা হয় দক্ষতা ও পেশাদারি জ্ঞানভিত্তিক সমস্যা সমাধান প্রক্রিয়া। সমাজকর্মের মাধ্যমে পেশাদারি জ্ঞান ও দক্ষতার উন্নয়ন ঘটে। কেননা এ পেশার রয়েছে বিজ্ঞানভিত্তিক সুশৃঙ্খল জ্ঞানভান্ডার, দক্ষতা ও কৌশল এবং তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার সুযোগ। সমাজকর্মের কোর্সে বাধ্যতামূলকভাবে অনার্স এবং মাস্টার্সে ৬০ কর্মদিবস করে মাঠকর্ম অনুশীলন করতে হয়। যার মাধ্যমে ছাত্রছাত্রীরা অর্জিত তাত্ত্বিক জ্ঞান ব্যবহার বা প্রয়োগের সুযোগ পায়। এর মাধ্যমে তারা নির্দিষ্ট তত্ত্বাবধায়কের অধীনে পেশাগত শিক্ষার প্রশিক্ষণ গ্রহণ করে, নিজেদের পেশাদারি দক্ষতার উন্নয়ন ঘটাতে পারে। ব্যক্তিগত দক্ষতা সমাজকর্মের মূল্যবোধের অন্যতম বিষয়। কোনো সমাজকর্মী তার নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন ছাড়া এবং একাডেমিক ডিগ্রি ছাড়া সমাজকর্ম অনুশীলন করতে পারেন না। তাই বলা যায়, সমাজকর্মের মাধ্যমে পেশাদারি জ্ঞান ও দক্ষতার উন্নয়ন ঘটে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
সমাজকর্মের মাধ্যমে পেশাদারি জ্ঞান ও দক্ষতার উন্নয়ন ঘটে-উদ্দীপকের আল…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর