উদ্দীপকে সমাজকর্মের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকে সমাজকর্মের বৈশিষ্ট্যের বিভিন্ন দিক প্রকাশ পেয়েছে। আধুনিক বিশ্বে সমাজকর্ম পেশাদার সমাজকর্ম হিসেবে সমাদৃত। জটিল সমাজব্যবস্থার প্রেক্ষিতে সৃষ্ট বহুমুখী সমস্যার সমাধানে সমাজকর্ম ব্যক্তিকে সাহায্য করে থাকে। তাই সমাজকর্ম সাহায্যকারী পেশা। আবার ব্যক্তি, দল বা সমষ্টিকে সমাজকর্ম সাহায্য করে তাদেরকে সক্ষম করে তোলার মাধ্যমে। সমাজকর্মের মূল বিষয় হলো ব্যক্তিকে সক্ষম করার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। তাই সমাজকর্ম হলো সক্ষমকারী পেশা। সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর একটি পেশা। যেখানে তিন ধরনের জ্ঞান বিদ্যমান। যথা- তত্ত্বীয় জ্ঞান, অনুকল্পনির্ভর জ্ঞান এবং অনুমাননির্ভর জ্ঞান। অধিকন্তু, সেবাকর্ম হিসেবে সমাজকর্মের অন্যান্য বৈশিষ্ট্য বিচারে বিশ্বে এটি পেশাদার সেবাকর্মের মর্যাদা পেয়েছে। প্রাতিষ্ঠানিক জ্ঞান, সুনিপুণ দক্ষতা, পেশাগত প্রতিষ্ঠান ইত্যাদি বিচারে সমাজকর্মের এই স্বীকৃতি অর্জিত হয়েছে। সর্বোপরি দেখা যাচ্ছে, উদ্দীপকের ছকে যে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে, সবগুলোই সমাজকর্মের বৈশিষ্ট্যের অন্তর্গত। সুতরাং বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর